আন্তর্জাতিকঅন্যান্যঅন্যান্যখেলাধুলা

অলিম্পিক গেমসঃ ‘বৈষম্য’ নিয়ে রাশিয়ার ক্ষোভ, আইওসি বলছে সমালোচনা ‘নিম্ন মানের’

রাশিয়া এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) মধ্যে বাকযুদ্ধ নতুন পর্যায়ে পৌঁছেছে। রুশ অ্যাথলিটদের উপর বিধি-নিষেধ নিয়ে মস্কো যেভাবে আইওসি’র সমালোচনা করেছে, তাকে কমিটি অত্যন্ত “নিম্ন মানের” এবং “গ্রহণযোগ্য নয়” বলে অভিহিত করেছে।

আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস বলেন,এই ইস্যুর পটভূমিতে আইওসি প্রেসিডেন্ট, তাঁর জাতীয়তা এবং হলকস্টকে জড়ানো নিম্ন রুচির পরিচায়ক । এটা গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান।

মঙ্গলবার আইওসি ২৬ জুলাই প্যারিস অলিম্পিক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার অ্যাথলিটদের নিষিদ্ধ করে। রাশিয়াতে একটি “ফ্রেন্ডশিপ গেমস” অনুষ্ঠিত করার যে পরিকল্পনা মস্কো করেছে, আইওসি তারও সমালোচনা করে।

এই সিদ্ধান্তগুলো ক্রেমলিনকে খেপিয়ে তুলেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাহারোভা বলেন, এই সব সিদ্ধান্ত দেখে মনে হচ্ছে আইওসি তার ঘোষিত নীতিমালা থেকে সরে গিয়ে বর্ণবাদ এবং নব্য-নাৎসিবাদের দিকে ঝুঁকেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button