আইন-বিচার
সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের ফাইল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আইনমন্ত্রী তাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন। এতে কোনো আইনি জটিলতা নেই। প্রধানমন্ত্রী সম্মতি একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কোর্টের সিদ্ধান্তের বাইরে কোনো কিছু করা হয়নি—এ কথা জানিয়ে তিনি বলেন, কোর্টের সিদ্ধান্তের পরই প্রধানমন্ত্রী তার ক্ষমতাবলে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
বাংলা টিভি / বুলবুল



