আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার

দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে। এর আগে সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে তার বাসায় অভিযানে যান ইডির কর্মকর্তারা।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে একটি আবেদন করেছিলেন কেজরিওয়াল। আবগারি মামলায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিতে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদন খারিজ করে দেন আদালত। এরপরই এই অভিযান চালাল ইডি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button