বাংলাদেশ
মহাশোকের কালরাত্রি ২৫শে মার্চ

আজ ভয়াল ২৫ মার্চ,গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে, এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।
২৫ মার্চ মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী, বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ কোরে দেয়ার লক্ষ্যে, ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীর ওপর ঝাঁপিয়ে পড়ে।
রাজারবাগ পুলিশ লাইনে,ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে,আরমানিটোলা, পিলখানার বিডিআর ক্যাম্পে নির্বিচারে মানুষ হত্যা করে। কেন্দ্রীয় শহীদ মিনার, দৈনিক পত্রিকা অফিসে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়।
২৫ মার্চের দিবাগত রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার কোরে বিমানযোগে করাচিতে নেয়া হয়। ২০১৭ সাল থেকে এ দিনটি গণহত্যা দিবস হিসেবে স্মরণ করা হচ্ছে।
বাংলা টিভি/ রাজ



