ঢাকায় ভুটানের রাজা

চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। সোমবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ভুটানের রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানান।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের রাজা।
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়া প্রথম দেশ ভূটান। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা বিমানবন্দরে ভুটানের রাজা ও রাণী জেৎসুন পেমাকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে ভুটানের রাজাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখানে মন্ত্রী পরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে এ যান। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজা। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
বাংলা টিভি/ রাজ



