আন্তর্জাতিক

চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখছে বিশ্ব

 চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখছে বিশ্ববাসী। আজ (সোমাবর) সকাল ১০টা ২৩ মিনিট থেকে শুরু হওয়া চন্দ্রগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এই চন্দ্রগ্রহণের বিশেষত্ব হলো, গ্রহণের সময় সাধারণত সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। এ সময় সূর্যের আলো পৃথিবীর উপরে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয়। গ্রহণের এ পর্যায়ে পৃথিবী সূর্যের আলো পুরোপুরিভাবে আড়াল করতে পারে না। বরং, চাঁদের উজ্বলতা খানিক হ্রাস পায়।একে ‘পেনাম্ব্রাল’ চন্দ্রগ্রহণও বলা হয়ে থাকে।

উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার কয়েকটি দেশে থেকে এই চন্দ্রগ্রহণ দেখা গেছে। প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকেও দেখা যায় এই চন্দ্রগ্রহণ। তবে, বাংলাদেশ ও ভারত থেকে দেখা যায়নি।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button