আওয়ামী লীগপ্রধানমন্ত্রী

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকা মূল্যের স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম এবং ৫ টাকার একটি ডাটা কার্ড উন্মোচন করেন তিনি।

বুধবার ঢাকার জিপিও’র ফিলাটেলিক ব্যুরো থেকে স্ট্যাম্প, ফাস্ট ডে কভার্স এবং ডাটা কার্ড বিক্রি শুরু হবে। পরবর্তীকালে সারা দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসেও এসব পাওয়া যাবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button