বাংলাদেশ
জিম্মি জাহাজের নাবিকরা ভালো আছে, উদ্ধারে আলোচনা চলছে

অপহৃত জাহাজের নাবিকরা ভালো আছেন, খাবারের সংকট নেই, তাদের উদ্ধারে আলোচনা চলছে- বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সকালে রাজধানীতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রধান্য দিয়ে কাজ করা হচ্ছে। এরইমধ্যে সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। জাহাজসহ জিম্মি নাবিকদের মুক্ত করা সম্ভব হবে।
এছাড়া যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিও মৃত্যুতে দুঃখ প্রকাশ মন্ত্রী। একই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি তিনি।
বাংলা টিভি / বুলবুল



