আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

তেহরানে আনন্দ-উল্লাস

ইসরাইলের উপর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে দেশটির জনগণ ব্যাপক আনন্দ-উল্লাস ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কানাডার টরেন্টো শহরের বাসিন্দারা, তেমনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরাইল অধিকৃত জেরুজালেম শহরের আরব বাসিন্দারা।

শনিবার রাতে হামলা শুরুর পর পরই ইরানের জনগণ রাজধানী তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশস্ত রাস্তায় জড়ো হন। এ সময় তারা জাতীয় পতাকা নিয়ে অনেকটা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আইআরজিসি-কে সমর্থন জানিয়ে নানা স্লোগান দেন। আনন্দ-উল্লাসে অংশ নেয়া এক ইরানি নাগরিক প্রেস টিভিকে জানান, “ক্রিমিনাল ও শিশু হত্যাকারী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দেয়ায় আমি সত্যিই বিপ্লবী গার্ড বাহিনী নিয়ে গর্বিত।”

একই ধরনের আনন্দ-উল্লাস প্রকাশ করা হয়েছে ইরানের পবিত্র মাশহাদ নগরীর ইমাম রেজা (আ)-এর মাজারের সামনে।

ইরানি হামলার পর ফিলিস্তিনের আল-আকসা মসজিদের সামনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। এছাড়া, ফিলিস্তিনপন্থী লোকজন কানাডার টরেন্টো শহরে মিছিল সমাবেশ করেছেন। সেখানে তারা বিভিন্ন রকম আতশবাজি এবং বেলুন ও ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করেন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button