সরকার
আসন্ন বোরো মৌসুমে ধান,চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

গত মৌসুমের তুলনায় দাম বাড়িয়ে আসন্ন বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।রোববার সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সিদ্ধ চাল, আতপ চাল এক লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এবার প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা ও প্রতি কেজি আতপ চাল সংগ্রহ করা হবে ৪৪ টাকায়।
আগামী সাত মে থেকে ধান-চাল কেনা শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে জানান সাধন চন্দ্র।
বাংলা টিভি / বুলবুল



