রাজনীতি

জনসমর্থন হারিয়ে বিএনপিই এখন ডামি রাজনৈতিক দল: কাদের

বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে অকার্যকর হয়ে নিজেরাই ডামি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বলেন, বিএনপিকে ছাড়াই দেশের গণতন্ত্র এবং নির্বাচন ভালোভাবেই এগিয়ে যাচ্ছে।

দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাদের বলেন, বিএনপি গণতন্ত্র হত্যাকারি একটি রাজনৈতিক দল, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

আগামিতেও জনগণ তাদের ঘৃণা ভোরে প্রত্যাখ্যান করবে। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত বলেও মন্তব্য করেন, আওয়ামী লীগের এই শীর্ষনেতা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button