খেলাধুলা
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশের নারী ক্রিকেটারদের একটি প্রতিনিধি দল। দলটি আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০২৪ এ অনুষ্ঠেয় প্রতিযোগিতায় অংশ নেবে।
দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন নিগার সুলতানা এবং ভারতের জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাপ্টেন হারমনপ্রীত কৌর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
এরপর প্রতিনিধি দলকে নিয়ে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ট্রফির সাথে ছবি তোলেন প্রধানমন্ত্রী।
বাংলা টিভি / বুলবুল



