রাজনীতি
আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, উল্লেখ করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি । ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের বন্ধু। আওয়ামী লীগ সরকার ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। ভারতের সাথে শত্রুতা করে বিএনপি ২১ বছর দেশের ক্ষতি করছিলো, তারা শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিলো।
সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সেই অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন।
বাংলা টিভি / বুলবুল



