অন্তর্বর্তী সরকারঅর্থনীতিপ্রধান উপদেষ্টাবাংলাদেশ

হাসিনা আমলের ‘চুরির টাকা’ ফেরানো নিয়ে আলোচনা হবে না!

সাক্ষাতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এখনও দেখা করতে রাজি হননি ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। স্বয়ং ইউনূসকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইমস’।

হাসিনা সরকারের বিরুদ্ধে ব্রিটেনে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। তা নিয়ে তদন্ত চলছে বাংলাদেশে। সূত্রের খবর, চার দিনের ব্রিটেন সফরে ইউনূসের অন্যতম লক্ষ্য ছিল, স্টার্মারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পাচার হওয়া টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করা। এর জন্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি জানিয়েছিলেন। কিন্তু স্টার্মার এখনও সেই সাক্ষাতে রাজি হননি  বলে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি।’

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই।’ এছাড়া পাচার হওয়া অর্থ নিয়ে তিনি বলেন, ‘এগুলো চুরির টাকা।’

যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা কিয়ার স্টারমারের নেই। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তাঁরা।

যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের ‘আইনি ও নৈতিকভাবে’ বাধ্যবাধকতা অনুভব করা উচিত। অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, তাঁর সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে ‘আরও উদ্যমী’ সহায়তা বের করে আনা।

সংশ্লিষ্ট খবর

Back to top button