খেলাধুলাঅন্যান্য

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়রা রেকর্ড পরিমাণ পুরষ্কারের জন্য খেলবেন। আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) আয়োজকরা মোট পুরস্কার তহবিল ১৬ শতাংশ বৃদ্ধি করে এবারের প্রাইজমানি ১১১ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার করার ঘোষণা দিয়েছেন।

বছরের প্রথম গ্রান্ডস্লাম পুরুষ ও নারী এককে খেলোয়াড়রা এবার পাবেন ২ দশমিক ৭৯ মার্কিন ডলার করে, যা গতবারের তুলনায় ১৯ শতাংশ বেশি। প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়রা পাবেন ১ লক্ষ্য ৭৫০ মার্কিন ডলার।

কোয়ালিফাইং রাউন্ডের প্রথম ম্যাচে যারা বাদ পড়বেন তারাও পাবেন ২৭ হাজার ২৭০ মার্কিন ডলার। এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হবে ১৮ জানুয়ারি থেকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button