বাংলাদেশআইন-বিচারসরকার

‘চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। তিনি এ কথা জানিয়েছেন বুধবার (৪ মার্চ) ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা থেকে শুরু করে সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী আসামিদের তালিকা তৈরি করা হচ্ছে। এরপর নির্মোহভাবে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি জনগণের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, দেশের শান্তি ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এই অভিযান নেওয়া হবে এবং আশা করা যায় খুব শিগগিরই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button