জাতীয়বাংলাদেশ

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ

দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল শনিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয় রবিবার (৫ এপ্রিল) থেকে সরকার দেশের সব সরকারি ও বেসরকারি অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন নিয়মে চলবে।

নির্ধারিত সূচি অনুযায়ী অফিস চলবে (ক) রবিবার হতে বৃহস্পতিবার : সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত; (খ) শুক্রবার ও শনিবার : সাপ্তাহিক ছুটি; (গ) জরুরি পরিষেবাসমূহ নতুন সময়সূচির আওতা বহির্ভূত থাকবে; (ঘ) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি সকাল ৯টা হতে বিকাল ৪টা এবং ব্যাংকিং সেবা সকাল ১০টা হতে বিকাল ৩টা; (ঙ) আদালতের অফিস সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে; (চ) বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button