রাজনীতি

‘জামায়াত ঘোলা পানিতে মাছ শিকার করতে গিয়ে নিজেরাই তাতে পড়ে যায়’

বাংলা টিভি ডেস্ক: জামায়াতে ইসলামীর রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য ‘ঘোলা পানিতে মাছ শিকার করা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তবে এমন কৌশল অবলম্বন করতে গিয়ে দলটি শেষ পর্যন্ত নিজেরাই বিপাকে পড়ে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

বক্তব্যে তিনি প্রশ্ন তোলেন, ‘যারা ধর্মের নামে রাজনীতি করে, তাদের প্রকৃত আদর্শ কী?’ একই সঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য দলটি নানা প্রতিশ্রুতি দিলেও দেশের মানুষ আর সেই সুযোগ দেবে না।

শেখ হাসিনার দেশে ফিরে রাজনীতি করার সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা যদি আবার দেশে ফিরে রাজনীতি করতে চান, তাহলে টিক্কা খানের উত্তরসূরীদেরও ফিরে আসতে হবে। তার ভাষায়, ‘ফ্যাসিস্টের পতন হলে তাকে আর ফিরিয়ে আনা যায় না।’

জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর ভূমিকার কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এ এলাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তার দাবি, ‘জুলাইয়ে যাত্রাবাড়ীতে পলাশীর প্রান্তর কিংবা লেলিনগ্রাদের মতো প্রতিরোধ গড়ে উঠেছিল।’

সংশ্লিষ্ট খবর

Back to top button