রাজনীতি

জুলাই আন্দোলনে বিএনপির কী অবদান ছিল, জানালেন রুমিন রুমিন ফারহানা

বাংলা টিভি ডেস্ক: বিএনপির নেতারা জুলাই আন্দোলনের সময় সরাসরি মাঠে ছিলেন না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, আন্দোলনের শুরুতে বিএনপির অনেক নেতা এটির সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রুমিন ফারহানা এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদে নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রেও নানা সীমাবদ্ধতা রয়েছে। সংসদে কথা বলতে হলে আগে হুইপের কাছ থেকে সময় বরাদ্দ নিতে হয় বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই আন্দোলনে নিজের ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ওই সময় তার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তিনি দাবি করেন, তার বাড়িতে রাত ২টার দিকে গণমাধ্যমও গিয়েছিল এবং তিনি নিজেও ফেসবুক লাইভের মাধ্যমে পরিস্থিতি তুলে ধরেছিলেন।

বিএনপির ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের সময় অনেক নেতা সক্রিয়ভাবে সামনে ছিলেন না। তার ভাষ্য, প্রথম দিকে কেউ কেউ বলেছিলেন এই আন্দোলনের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, পরে পরিস্থিতি বদলালে এর কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

জুলাই আন্দোলনে বিএনপির ত্যাগী নেতারা যথাযথ সম্মান পাননি কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, এ বিষয়ে বিএনপির ত্যাগী নেতারাই ভালো বলতে পারবেন। তিনি নিজের অভিজ্ঞতার বাইরে অন্যদের বিষয়ে মন্তব্য করতে চান না।

সংশ্লিষ্ট খবর

Back to top button