বাংলাদেশ

খেলা শেষে ব্রাজিল সমর্থকের হার্ট অ্যাটাক

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবারে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কুড়িগ্রামের এক ব্রাজিল সমর্থক। রোববার (৫ জুলাই) মধ্যরাতে খেলা চলাকালে এ ঘটনা ঘটে।

অসুস্থ আলমগীর হোসেন (৩৫) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় অন্যান্য সমর্থকদের সঙ্গে বসে ম্যাচ উপভোগ করছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই আলমগীর মানসিকভাবে ভেঙে পড়েন। খেলা শেষ হওয়ার পর এবং ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত হলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, যেকোনো পরিস্থিতিতে অতিরিক্ত আবেগ বা উত্তেজনা থেকে বিরত থাকা জরুরি। তিনি জানান, আলমগীর বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button