রাজনীতি

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

বাংলা টিভি ডেস্ক: ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংগঠনটি যদি ছাত্রলীগের মতো আচরণ করে, তাহলে তাদের পরিণতিও আরও কঠিন হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।”

এর আগে একই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button