আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দিলেন চাঁদপুরের তরুণ জুম্মান

চাঁদপুর প্রতিনিধি( ডিজিটাল): যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে (ইউএস আর্মি) যোগ দিয়েছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার কৃতি সন্তান জুম্মান তপদার। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের এই অভাবনীয় সাফল্যে তাঁর পরিবার, স্বজন ও পুরো এলাকায় আনন্দের জোয়ার বইছে।

​জুম্মান তপদার হাজীগঞ্জ উপজেলার খাটরা বিলওয়াই গ্রামের ঐতিহ্যবাহী তপদার বাড়ির বাসিন্দা মো. বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই রয়েছে। বর্তমানে জুম্মানের পুরো পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করছে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জীবন ও ভবিষ্যতের সন্ধানে ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জুম্মান তপদার। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পরিচয় দেওয়ার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন এবং সফল হন।

​জুম্মানের এই সাফল্যে আনন্দিত তাঁর মা-বাবা ও স্বজনরা। স্থানীয়রা তাঁর এই অর্জনকে হাজীগঞ্জ তথা পুরো চাঁদপুরের জন্য একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন। এলাকাবাসী জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরাপদ কর্মজীবনের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

​বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সেনাবাহিনীতে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো তরুণের এমন যোগদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বিদেশে নতুন প্রজন্মের তরুণদের জন্যও বড় অনুপ্রেরণা।

সংশ্লিষ্ট খবর

Back to top button