ভারতে গরুর সঙ্গে সঙ্গম, বিপাকে যুবক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটে দুই বছর বয়সী একটি গরুর সঙ্গে যৌন নির্যাতনের অভিযোগে কানুভাই গোন্ডালিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত গোন্ডালিয়া রাজ্যের রাজকোট জেলার বাসিন্দা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
পুলিশ সূত্রে জানা গেছে, গরুটির মালিক মেরখিভাই চাভদা। রাজকোট জেলার একটি গ্রামে তার বাড়ি থেকে গরুটি বেরিয়ে যাওয়ার পরই ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
গরুটি খুঁজতে বের হয়ে চাভদা একটি শ্মশানঘাটের কাছে যান। সেখানে তিনি গোন্ডালিয়াকে গরুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশের ভাষ্য, গরুটির মালিককে দেখতে পেয়েই ঘটনাস্থল থেকে পালিয়ে যান অভিযুক্ত। এ সময় সেখানে থাকা আরেক স্থানীয় ব্যক্তি পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে থানায় গিয়ে গোন্ডালিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন গরুটির মালিক। সেই অভিযোগের ভিত্তিতে ভারতের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন, ১৯৬০-এর ১১(১)(এ) ধারায় মামলা করা হয়। এরপর অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও আলামত যাচাইয়ের পাশাপাশি পরবর্তী আইনি কার্যক্রমও চলমান রয়েছে।



