আন্তর্জাতিক
আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের ‘অক্লান্ত প্রচেষ্টার’ প্রশংসা করে বাহিনীর কমান্ডারের কাছে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
কমান্ডারের উদ্দেশে লেখা ওই বার্তায় খামেনি বলেন, তিনি নিজের ও তাঁর ‘নিরহংকার সহযোদ্ধাদের’ নিরলস পরিশ্রমের কথা খুব কমই তুলে ধরেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, সৎ ও নিষ্ঠাবান মানুষের স্বভাবই এমন।
হাতে লেখা চিঠিতে তিনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে নিষ্ঠাবান মানুষের কর্মের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অশেষ বরকত ও বিজয় দান করবেন।
সূত্র: মিডল ইস্ট আই



