গ্রাম বাংলাদেশবাংলা

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: খুলনা জেলার রুপসা উপজেলায় বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের মোমিনবাগ এলাকার বিপ্লব পালের ঘের থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাপ্পি উপজেলার আলাইপুর এলাকার আকবর আলীর ছেলে। ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে জাতীয় জরুরি সেবার মাধ্যমে মরদেহের সংবাদ পায় পুলিশ। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে। তার ঘাড়ের ডান পাশের কাঁধে দুটি গুলির চিহ্ন এবং কপাল ও মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে রূপসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর জানান, বাপ্পির বাড়ি আলাইপুরে হলেও তার কোনো স্থায়ী ঠিকানা নেই। বাপ্পির বিরুদ্ধে হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছি। অপরাধীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button