গ্রাম বাংলাদেশবাংলা

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, সিপিসি-২।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগরের শাকতলা কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান এসআরবি-১১, সিপিসি-২ কুমিল্লার কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

গ্রেপ্তাররা হলেন- কুমিল্লার কোতোয়ালি মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছে।

মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোবিন্দপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button