বাংলাদেশ

সহকর্মীর দাফনে ছাত্রদল নেতা, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

বাংলা টিভি ডেস্ক: দাফন কাজে অংশ নিতে গিয়ে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সহসভাপতি জহিরুল ইসলামের প্রায় দেড় লাখ টাকা মূল্যের মোটরসাইকেল চুরি হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জানাজা শেষে দাফন কাজে অংশ নিতে গিয়ে তিনি মোটরসাইকেলটি সড়কের পাশে রেখে যান। দাফন ও দোয়া শেষে ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি আর সেখানে নেই।

জহিরুল ইসলামের ধারণা, দাফনকাজ চলার সময়ই চোর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। তিনি আশপাশে খোঁজ করেও সেটির সন্ধান পাননি।

গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button