গ্রাম বাংলাআইন-বিচারদেশবাংলা

​লালপুরে হত্যার দুই যুগ পরে একজনের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ২

নাটোর প্রতিনিধি: নাটোরে দীর্ঘ প্রায় দুই যুগ আগের এক হত্যা মামলায় আসামি মো. মোজাফ্ফর হোসেন মন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মো. রেজাউল করিম ও মো. মুক্তার আলীকে মামলা থেকে খালাস প্রদান করেছেন।

বুধবার নাটোরের অতিরিক্ত দায়রা জজ, ৪র্থ আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মো. মনসেফ আলীর ছেলে।

​নথির বিবরণ অনুযায়ী, লালপুর থানার মামলা নং-০৯ (তারিখ: ০৯/০২/২০০২, জি আর নং-২১/২০০২) সংক্রান্ত হত্যা মামলার শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন। রায়ে দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাফ্ফর হোসেন মন্টুকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​অন্যদিকে, অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পর্যাপ্ত না থাকায় মো. রেজাউল করিম ও মো. মুক্তার আলীকে মামলার দায় থেকে খালাস দেওয়া হয় এবং তাঁদের জামিননামা বাতিল করা হয়।

​রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. মোজাফ্ফর হোসেন মন্টু আদালতে উপস্থিত ছিলেন এবং রায় শেষে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button