
Amir Khasru Mahmud Chowdhury
দুর্নীতিমুক্ত রাষ্ট্র, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ মানুষের অধিকার প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েই বিএনপির নির্বাচনি ইশতেহার তৈরির কাজ চলছে। অচিরেই ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাথে ২য়দিনে সাক্ষাৎকার শুরুর
আগে বিএনপির নির্বাচনী ইশতেহারে কি থাকছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমির খসরু বলেন, ইশতেহারে
আরও গুরুত্ব পাবে, সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন। এর যথাযথ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন,
দুর্নীতিমুক্ত উন্নয়নের মাধ্যমে মানুষের যে আয় তার সঠিক বিনিয়োগের নিরাপত্তার যে পরিবেশ সেটাকে গুরুত্ব দেয়া।’ এ সময় নির্বাচন নিয়ে
তিনি বলেন, ‘আমাদের ৭ দফা মানা হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তারপরও গণতন্ত্রের স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি। মানুষের
ভোটাধিকার ফিরিয়ে দিতে, দেশের মালিকানা জনগণের কাছে তুলে দিতে, দেশের গণতন্ত্র এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি।’
বাংলা টিভি/এমকে/এবি



