Uncategorized

রাগিব আলীর মৃত্যুর খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, নিজেই জানালেন সুস্থ থাকার কথা

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা জনাব রাগিব আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন তিনি নিজেই।

এক বার্তায় রাগিব আলী বলেন, “আমাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মহান আল্লাহর মেহেরবানীতে ও আপনাদের দোয়ায় আমি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছি।”

তাঁর এই বক্তব্যে মৃত্যুর খবর নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তির অবসান হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির মৃত্যু সংবাদ প্রচার না করার আহ্বান জানানো হচ্ছে।

উল্লেখ্য, রাগিব আলী সিলেটের একজন পরিচিত শিল্পপতি ও সমাজসেবক। শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে।

মহান আল্লাহ তাঁকে সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন।

সংশ্লিষ্ট খবর

Back to top button