জনদুর্ভোগ
২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন চলাচল শুরু

২৮ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। গ্যাল রাত সাড়ে ১০ টার দিকে দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি ট্যাংকার উদ্ধার করা হয়।
বুধবার রাতে রাজশাহীর চারঘাট এলাকায় তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হলে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে দুর্ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়ে। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাটিভি/প্রিন্স



