
ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ইংলিশ যুবাদের দেয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইয়াং টাইগাররা।
ওরচাস্টারশায়ারে আগে ব্যাট করে ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ বোলার তানজিম হাসান সাকিবের পেসের সামনে রীতিমত কাঁপতে থাকে তারা। ৩৮ রানে স্বাগতিকরা হারায় পাঁচ উইকেট। শেষ পর্যন্ত সাত উইকেটে ২০০ রানে থামে তাদের ইনিংস। ৪৯ রানে চার উইকেট নেন তানজিম হাসান। জবাবে চতুর্থ উইকেট তৌহিদ হৃদয় ও শাহাদাতের ১১৪ রানের জুটিতে জয়ের সহজ ভিত গড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৌহিদ অপরাজিত থাকেন ৭১ রানে। শাহাদতের ব্যাট থেকে আসে ৫৭ রান।
বাংলাটিভি/ রিয়েল



