
বৃষ্টির তোপে মাত্র ৪৪ ওভার খেলা খেলা হয়েছে অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিন। যা পুরোদিনের অর্ধেক। দিন শেষে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান।
ওল্ডট্রার্ফোডে মেঘাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে ছিলো জোরালো বাতাস। পেসারদের অনুকূল পরিস্থিতি হওয়া সত্ত্বেও টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চতুর্থ টেস্টের বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ থাকে দীর্ঘক্ষণ। ২৬ ওভারে ২ উইকেটে ৯৮ রান করে মধ্যাহ্ন ভোজনে যাওয়ার পরই শুরু হয় বৃষ্টি। রানের খাতাই খোলার আগেই সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার।
হ্যারিস আউট হন ১৩ রানে। এরপর খেলা শুরু হলে, তা গড়ায় মাত্র ১৮ ওভার। মার্নস ল্যাবুসাগনেকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ। টানা চতুর্থ হাফসেঞ্চুরি ল্যাবুসাগনে ফেরেন ৬৭ রান করে। এরপর আরো এক উইকেট হারিয়ে ৭২ রান যোগ করে অজিরা।
ইংলিশ বোলারদের আগুনঝড়ানো বোলিংয়ের সামনে অটল স্টিভেন স্মিথ। ৬০ রানে অপরাজিত থাকেন তিনি। ট্রাভিস হেড আছেন১৮ রান নিয়ে।



