
মোহাম্মদ হাসিব, ঢাকা : অ্যাশেজ সিরিজে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়েছে তারা। ফলে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অজিরা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শেষ ম্যাচ।
ওল্ড ট্রাফোর্ডে দুই উইকেটে ১৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। জয়ের জন্য তাদের আরো দরকার ৩৬৫ রান। আর অস্ট্রেলিয়ার প্রয়োজন ৮ উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জেসন রয় ৩১ এবং জস বাটলারের ৩৪ রান শুধু পরাজয়ের ব্যবধান কমিয়েছে দলের।
পেট কামিন্স চারটি এবং হ্যাজেলউড ও নাথান লায়নের শিকার দুইটি করে উইকেট। প্রথম ইনিংসে জোড়া শতক এবং দ্বিতীয় ইনিংসে ৮২ রানের দূর্দান্ত ইনিংস খেলায় ম্যাচ সেরা হয়েছেন স্টিভেন স্মিথ। সিরিজের দ্বিতীয়বার ম্যাচ সেরা হলেন তিনি।
বাংলাটিভি/ সৌরভ নূর



