
মোহাম্মদ হাসিব : পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার কাছে তাদের হার ৬৪ রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দানুশকা গুনাথিলাকা ও আভিস্কা ফার্নান্ডোর ৮৪ রানের জুটিতে দারুণ শুরু করে তারা। গুনাথিলাকা ৫৭ এবং আভিস্কা করেন ৩৩ রান।
এরপর পেসার মোহাম্মদ হাসনাইনের হ্যাটট্রিকে খুব একটা এগুতে পারেনি লঙ্কানরা। ৫ উইকেটে ১৬৫ রানে থামে তাদের ইনিংস। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১৭ ওভার চার বলে ১০১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
প্রদীপ তিনটি এবং উদানা ও হাসারাঙ্গা নেন দুইটি করে উইকেট। আগামী সোমবার হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।



