ক্রিকেটখেলাধুলা

ব্যাটিং বিপর্যয়ে সফরকারীরা

১৬ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলাকে এখন অবদি স্মরনীয় করতে পারেনি বাংলাদেশ। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই ওভারেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে তারা।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে সকালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ঘাসের উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং সাইফ হাসানকে ফেরান শাহিন আফ্রিদি ও মোহাম্মদ আব্বাস।

পাকিস্তানে যাবার আগে বিসিএলে ৩৩৪ রানের ইতিহাস গড়া ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তামিম। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পুরনো দৈন্যদশা থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি।

দলীয় তিন রানে দুই উইকেট হারানোর পর নাজমুল হাসান শান্তকে নিয়ে বিপদ কাটানোর চেষ্টায় থাকা অধিনায়ক মুমিনুল হকও ব্যর্থ হন ইনিংস বড় করতে। দলীয় ৬২ রানের মাথায় ৩০ রান করে আফ্রিদির দ্বিতীয় শিকার হন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button