ক্রিকেটখেলাধুলা

ক্রিকেট বিশ্বকাপ বাছাই বাছাইপর্বের খেলা স্থগিত

করোনাভাইরাসের কারণে আগামী ৩০ জুন পর্যন্ত ২০২১ সালের টি-টোয়েন্টি এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলো স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

এদিকে, করোনাভাইরাসে কারণে বন্ধ হতে চলেছে ঐতিহ্যবাহী টেনিসের গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট, উইম্বলডন। আগামী সপ্তাহেই এক জরুরি বৈঠকে বসবেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের কর্মকর্তারা।

জুনের ২৯ তারিখ থেকে জুলাইয়ের ১২ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিলো এ আসর। করোনায় মৃত ব্যক্তির ভীড়ে ঠাঁই হলো একজন সাবেক ফুটবলারের। প্রাণ হারালেন সোমালিয়ার কিংবদন্তি ফুটবলার আবদুল কাদির মোহাম্মদ ফারাহ। গত সপ্তাহে করোনা পজিটিভ হওয়ার পর ইংল্যান্ডের নর্থওয়েস্ট লন্ডন হাসপাতালে ভর্তি ছিলেন ফারাহ।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৯ বছর। কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন সোমালিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি আবদিকানি সাইদ আরব।

এছাড়া, বিশ্বব্যাপী এ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছে পিএসজি। সঙ্কট মোকাবেলায় ফ্রান্সের একটি চ্যারিটি প্রতিষ্ঠানকে এক লাখ ইউরো অনুদান দিয়েছে ফরাসি ক্লাবটি।

সংশ্লিষ্ট খবর

Back to top button