
১৯৯৭ সালের ১৩ এপ্রিল আইসিসি ট্রফি জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। ২৩ বছর পরও সেই স্মৃতি এখনো উজ্জ্বল দেশের ক্রীড়াঙ্গণে।
মালয়েশিয়ায় শ্বাসরূদ্ধকর ফাইনালে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অবস্মরণীয় সে ক্ষণ রেডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে পুরো দেশে। বাংলাদেশ মেতে ওঠে অবিস্মরণীয় জয়ের আনন্দে। বাংলা নববর্ষের দিনে ট্রফি নিয়ে দেশে ফেরা দলকে বীরের সংবর্ধনা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের ক্রিকেট আজ যে জায়গায় দাঁড়িয়ে তার মজবুত ভীত রচনা হয়েছিলো আইসিসি ট্রফি দিয়েই। এরপর টেস্ট ট্যাটাস পাওয়া এবং ১৯৯৯ বিশ্বকাপ প্রথম অংশ নেয় আকরাম-নান্নুদের টাইগাররা। সারাবিশ্বে পরিচিতি এনে দিয়েছে এই ক্রিকেট। ঔদিন বিজয়ী বীরদের নিয়ে পুরো রাজধানী জুড়ে হয়েছিলো বিজয় মিছিল।



