আওয়ামী লীগরাজনীতি
রোহিঙ্গা সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে সরকার: কাদের

রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনীতিক প্রচেষ্টা জোরদার করেছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে নিজ বাসভবন থেকে ভিডিও এক বার্তায়, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরতে, মিয়ানমারের উপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় জনস্বার্থে এবং বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে শর্ত সাপেক্ষে গণপরিবহণের পুরনো ভাড়ায় ফিরে যাওয়ার বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলে জানান সেতুমন্ত্রী। বলেন, পরিবহনে মাস্ক পরিধান শতভাগ বাধ্যতামূলকসহ দাঁড়িয়ে কোনভাবেই যাত্রী নেয়া যাবে না।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের।



