আওয়ামী লীগরাজনীতি
ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা ভালোর দিকে: স্বাস্থ্যমন্ত্রী

ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, তিনি এখন সম্পূর্ণ জ্ঞানে আছেন। তবে, তার শরীরের ডান পাশ এখনো অবশ আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে, ওয়াহিদাকে দেখতে গিয়ে নিউরো সায়েন্স হাসপাতালে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, তিনি এখন ভালো আছেন অনেকাংশে। তবে ডান দিকের অংশ অবশ হয়ে আছে। থেরাপির মাধ্যমে সময়ের সাথে এটাও ভাল হয়ে যাবে।
ওয়াহিদার চিকিৎসক বলেন, রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে। কথাও বলছে। আঘাতের আগের অবস্থান মনে করতে পারছেন।



