আওয়ামী লীগরাজনীতি
এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি: বাণিজ্যমন্ত্রী

চলতি বছর আগের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের বৈঠক শেষে একথা জানান তিনি। এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে, এজন্য এবছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছি, শুল্ক প্রত্যাহার করা হবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে টিসিবি।



