আওয়ামী লীগরাজনীতি
যেকোনো দুর্যোগে সতর্ক থাকতে হবে: কাদের
মহামারী বা যেকোনো দুর্যোগ মোকাবেলায় সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে অনলাইনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ শুভ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।



