আওয়ামী লীগরাজনীতি
তফসিল পেছানোকে ইতিবাচক বলল আওয়ামী লীগ

তফসিল পেছানো ও আওয়ামী লীগের মন্তব্য
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনঃতফসিল ঘোষণার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ। আজ দলটির
সাধারণসম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা
ইতিবাচক। ওবায়দুল কাদের বলেন, পুরনো তারিখের মধ্যেই দলীয় মনোনয়ন শেষ করবে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত
ইতিবাচক। তবে তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসতো বলে মন্তব্য করেন তিনি। এর আগে, নির্বাচন কমিশনার (সিইসি) কে এম
নুরুল হুদা আজ সকালে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৩ ডিসেম্বরের (রবিবার) পরিবর্তে ৩০ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
বাংলাটিভি/এসএম/এবি
আরো পড়ুনঃ নির্বাচন পিছিয়ে ৩০ ডিসেম্বর



