আন্তর্জাতিকএশিয়া

দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইটিএফসি’র সম্মাননা পেল বাংলাদেশ

করোনাকালে অর্থনৈতিক সংকট মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখায় দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) বিশেষ সম্মাননা পেল বাংলাদেশ। এদিকে দেশে দেশে বিপর্যস্ত অর্থনীতির পুনর্গঠনে সামনে বহু চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে সতর্কবার্তা দিচ্ছে আইটিএফসি।

উজবেকিস্তানের তাসখন্দে বার্ষিক সম্মেলন শুরুর আগে জমকালো অনুষ্ঠানে তুলে দেওয়া হয় সম্মাননা। আর এ আয়োজন থেকেই কোভিড পরবর্তী যুগের সূচনা দেখছে উজবেক সরকার বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

যদিও অর্থনীতির ক্ষতি কাটাতে কী পরিমাণ ঝক্কি সামলাতে হয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে এসএমই আর শিল্পখাতে অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান আইটিএফসি সিইওর। পাঁচ দিনের আয়োজনে বিশ্বের ৫৭টি দেশের সরকার, অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও উন্নয়নকর্মীরা যোগ দিয়েছেন।

এদিকে জমকালো এই অনুষ্ঠানে বাংলাদেশ নামটি উচ্চারণের সাথে সাথেই অনেকটা শিহরণ বয়ে গেল রুশ আর উজবেক ভাষাভাষীদের ভিড়ে বসে থাকা জনাকয়েক বাংলাদেশির মনে। ব্যাকগ্রাউন্ডে তখন শোভা পাচ্ছে সার্কভুক্ত আট দেশের মধ্যে একমাত্র লাল সবুজের পতাকা।

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ মনে করছে, করোনা সংকটেও প্রবৃদ্ধির ইতিবাচক ধারা ধরে রাখার সঙ্গে কোনো বড় প্রকল্পের কাজ বন্ধ না করাই প্রমাণ করে ঠিক পথেই আছে বাংলাদেশ। আর সম্মাননা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখন সময় সবাইকে নিয়ে সুষম উন্নয়ন পরিকল্পনার। আইটিএফসি তেল আমদানি, ব্যাংক সেক্টর, বাণিজ্যে বিনিয়োগসহ অনেকক্ষেত্রে বাংলাদেশে অসামান্য অবদান রেখেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button