আন্তর্জাতিকএশিয়া

জাপানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন সুগা

জাপানের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ইঙ্গিত দিলেন ইয়োশিহিদে সুগা। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্ব নির্বাচনের লড়াইয়ে অংশ নেবেন না জানিয়ে সুগা বলেন তিনি কোভিড মোকাবেলায় নেওয়া ব্যবস্থার দিকে বেশি মনোযোগ দিতে চান এবং নেতা বাছাইয়ের লড়াইয়ে অংশ নেবেন না।

এর আগে শিনজো আবের পদত্যাগের পর গত বছরের সেপ্টেম্বরে তিনি জাপানের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

তবে কোভিড পরিস্থিতি মোকাবেলায় খাবি খাওয়া, সংক্রমণের নাজুক পরিস্থিতির মধ্যেও অলিম্পিক আয়োজন এবং টিকাদান কর্মসূচির শ্লথগতির কারণে সুগার জনপ্রিয়তা ক্ষমতা নেওয়ার পর এখনই সবচেয়ে কম বলে বিভিন্ন জনমত জরিপে উঠে আসছিল।

এদিকে মহামারীতে এ পর্যন্ত ১৫ লাখের বেশি কোভিড রোগী দেখা জাপানে জরুরি অবস্থা দিয়েও সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না; তার মধ্যেই সুগা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষ পদের লড়াই থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button