শরীকদের জন্য ৫৫ থেকে ৬০টি আসন বরাদ্দ রেখেছে আওয়ামী লীগ

||বুলবুল আহমেদ, ঢাকা||
জোটের শরীকদের জন্য আওয়ামী লীগ ৫৫ থেকে ৬০টি আসন বরাদ্দ রেখেছে বলে জানালেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে, আগামী দু’এক দিনের মধ্যেই ৩’শ আসনে মহাজোটের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহাজোট থেকে মনোনীত প্রার্থীদের হাতে চিঠি তুলে দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এরপর এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান, জোটের প্রার্থী চূড়ান্ত হয়েছে; তবে এতে কিছুটা পরিবর্তন আসতে পারে।
মনোনয়ন নিয়ে মহাজোটে কোনো অসন্তোষ নেই- দাবি করে কাদের বলেন, প্রস্তুত চূড়ান্ত তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে।
আওয়ামী লীগের যেসব আসনে দ্বৈত প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল, সেখানেও চূড়ান্ত করা একক প্রার্থীদের চিঠি দেয়া হবে বলে জানান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বাংলাটিভি/এবি



