সরকার

সরকার শ্রমিকদের অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন: আইনমন্ত্রী

বাংলাদেশ সরকার শ্রমিকদের অধিকারের ব্যাপারে যথেষ্ট সচেতন- বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, নতুন শ্রম আইনে শিল্প কলকারখানাগুলোতে শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে ১০ শতাংশ নামিয়ে আনার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশের শ্রমিক অধিকারের পরিবেশ বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।

মন্ত্রী জানান, যেসব কারখানায় তিন হাজারের কম শ্রমিক রয়েছেন সেখানে ১০ শতাংশ শ্রমিকের সইয়ে ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন তারা। ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকদের সম্মতি বা স্বাক্ষর নেওয়ার হার পর্যায়ক্রমে কমিয়ে প্রক্রিয়া সহজ করা হবে বলে তাদের জানানো হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লিনা খান ও ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথু বেহের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী আরও বলেন, আজকে আলোচনার বিষয়বস্তু ছিল, রাষ্ট্রপতির কাছে যে শ্রম আইনটা গিয়েছিল, সেটি একটি বিশেষ কারণে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই কারণটা আগেও আপনাদের ব্যাখ্যা করেছি। সেই ব্যাপারটা আলোচনায় এসেছে।’

আনিসুল হক জানান, মার্কিন কর্মকর্তারা তাদের থ্রেসহোল্ড সম্পর্কে এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে তারা আমাকে বলেছেন যে এই ব্যাপারে (শ্রম আইন) যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করতে চায়। আর যুক্তরাষ্ট্রে শ্রমিকের অধিকার নিয়ে তারা খুবই সচেতন এবং এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। তখন আমি তাদের বলেছি, এটা বাংলাদেশ সরকার ও আওয়ামী লীগ সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এএফ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button