আন্তর্জাতিকএশিয়া
ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা

ইরানে ৯ পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। এ ঘটনায় আরও ৩ পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, শনিবার পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা পাকিস্তানের পাঞ্জাবের বাসিন্দা, মুলতান, মুজাফফরগড় এবং বাহাওয়ালপুর জেলা থেকে ইরানে কাজের সন্ধানে অবস্থান করছেন বলে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার করেনি।
এ ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মতে, তিনজন সশস্ত্র লোক তাদের বাসভবনে প্রবেশ করার পরে বিদেশীদের লক্ষ্য করে গুলি করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এই নৃশংস হামলার জন্য সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।



