আন্তর্জাতিকএশিয়া

শক্তিশালী ভূমিকম্প জাপানে

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে জাপানের উপকূলে।বৃহস্পতিবার ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির পূর্ব উপকূলীয় হনশু অঞ্চল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটার গভীরে ছিল। তবে এতে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার সকালে তাইওয়ানে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে সবশেষ দেশটিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। সেই সঙ্গে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে এখনো অর্ধশতাধিক আটকা পড়ে আছেন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button