আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইসরাইলের নিন্দা : মার্কিন অধ্যাপককে পাঠানো আমন্ত্রণপত্র বাতিল করল জার্মান বিশ্ববিদ্যালয়

জার্মানির কোলন বিশ্ববিদ্যালয় ন্যান্সি ফ্রেজার নামের একজন দার্শনিক ও তাত্ত্বিক বা চিন্তাবিদকে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলবার্তুস-ম্যাগনুস-চেয়ারে আমন্ত্রণ জানিয়েছিল।

কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলায় ও ইসরাইলের নিন্দা করায় ওই পদে যোগদানের জন্য তাঁকে পাঠানো আমন্ত্রণ-পত্রটি ফিরিয়ে নিয়েছে তথা বাতিল করেছে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান বা কর্তৃপক্ষ।

ইসরাইল চরম ফ্যাসিবাদী কায়দায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যাসহ নানা পৈশাচিক অপরাধ চালিয়ে যেতে থাকায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব প্রতিবাদে সোচ্চার হচ্ছেন। দার্শনিক ও তাত্ত্বিক ন্যান্সি ফ্রেজারও তাঁদের একজন।

ন্যান্সি ফ্রেজার সমালোচনামূলক এবং মার্কসবাদী তত্ত্বের অন্যতম বিখ্যাত দার্শনিক, যিনি এটিকে নারীবাদের সাথে সংযুক্ত করেছেন।

গত ৭ অক্টোবরের পর থেকে জার্মানিতে বাক-স্বাধীনতা কঠোরভাবে সীমাবদ্ধতার শিকার হয়েছে। এমনকি দেশটির শিক্ষাঙ্গনও এই নিষেধাজ্ঞার আওতা থেকে মুক্ত নয়।  অবশ্য এর আগেও জার্মানিতে ও এর শিক্ষাঙ্গনে  ইসরাইলের সমালোচনা এবং এই অপরাধী চক্রকে বয়কটের প্রচেষ্টা সহ্য করা হত না। ফ্রান্স, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা দেখা যাচ্ছে। অথচ এইসব দেশের সরকারগুলো বাক-স্বাধীনতার ঘোর সমর্থক বলে দাবি করে থাকে!

ইসরাইলি পৈশাচিকতা ও অমানবিকতার বিরুদ্ধে কথা বলায় প্রাণনাশের হুমকি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রেপোর্টিয়ার বা প্রতিবেদক। এ দু’জনও নারী হওয়ায় তারা হুমকির মুখে খুবই ভীত-সন্ত্রস্ত হবেন বলে হয়তো ভেবেছে ইসরাইলি সন্ত্রাসী চক্র ও এর সহযোগী বলয়ের লোকেরা।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button